1. admin@banglarmuktokontho.com : admin :
ময়মনসিংহ জেলায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

ময়মনসিংহ জেলায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদন,দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

গতকাল ময়মনসিংহ জেলায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদন,দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে। সোমবার রাতে ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ আসে। এর ভিত্তিতে সোমবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুলসহ কয়েকজনকে আটক করে। পরে রাত দেড়টার দিকে আহত অবস্থায় সাইদুলকে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জরুরি বিভাগে কর্মচারীরা জানান, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ছয়জনকে আহত অবস্থায় নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন দৈনিক বাংলার মুক্তকন্ঠ কে মুঠো ফোনের মাধ্যমে জানান,সাইদুলের মৃত্যুর বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। সেনাবাহিনী বিস্তারিত বলতে পারবে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই