1. admin@banglarmuktokontho.com : admin :
চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা! - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৫ সেপ্টেম্বর রোববার রাতে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মুসলিম উদ্দিন (৪৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকার একটি দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন এক ব্যক্তি। মুসলিম এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মুসলিমকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ জানিয়েছে, মুসলিম উদ্দিনের কোমরের ওপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর স্ক্র্যাপ লোহার দোকান রয়েছে। দোকানটি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে বলে তারা জানতে পেরেছে।
এ ঘটনায় নিহতের পরিবার মামলার করবে জানিয়ে বন্দর–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই