1. admin@banglarmuktokontho.com : admin :
আওয়ামী দাপটে এখন ও ভূমি দখলের অপচেষ্টা । - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আওয়ামী দাপটে এখন ও ভূমি দখলের অপচেষ্টা ।

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

আওয়ামী দাপটে এখন ও ভূমি দখলের অপচেষ্টা ।

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সামসুল হক ও তার তিন ছেলে সাগর, শফিকুল ও মহসিনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী বাহিনী গত দেড় বছর আগে জাহাঙ্গীর নগর গ্রামের গোলাপ মিয়া ও তার মাস্টার্স পড়োয়া ছেলে রিয়াদ মিয়াকে কিল, ঘুষি ও লাথি মেরে নিজ ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক বিতাড়িত করে দেয়। জানা যায়, জনৈক হাবিবুর রহমান এর নিকট থেকে দুই বছর আগে গোলাপ মিয়া পিতামৃত: সুরুত আলি, সাং-জাহাঙ্গীর নগর,থানা: রায়পুরা,জেলা: নরসিংদী এই জমিটি ক্রয় করে নিজ নামে খারিজ করে খাজনা দিয়ে আসিতেছে। স্থানীয় ইউ পি চেয়ারম্যানের উপস্থিতিতে হাবিবুর রহমান বলে আজ থেকে এই জমির মালিক মো: গোলাপ মিয়া। তারপরও গোলাপ মিয়াকে বিতাড়িত করে দেয়। আরও জানা যায়, আওয়ামী লীগের দাপটে ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এলাকার অনেক পরিবারকে হয়রানির অভিযোগ রয়েছে সামসুল হক ও তার সন্ত্রাসী তিন ছেলের বিরুদ্ধে। এলাকার ফজর আলীর পরিবারের সদস্যদের নানা ভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হয়। স্বপনকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর অভিযোগ রয়েছে। ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর ও স্থানীয় জনগণের সহায়তায় গোলাপ মিয়া তার ক্রয়কৃত জমিতে গত বৃহস্পতিবার ঘর উঠাতে গেলে এখনও আওয়ামী সন্ত্রাসী বাহিনী গোলাপ মিয়া ও তার মাস্টার্স ডিগ্রী পড়োয়া ছেলে রিয়াদ মিয়াকে বিভিন্ন হুমকি দেয় ও শাসিয়ে যায় এবং পরবর্তীতে রায়পুরা থানা থেকে এ এস আই নেছার উদ্দিনকে দিয়ে ভূয়া নোটিশ দেখিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে অন্যথায় তাদের অসুবিধা হবে বলে চলে যায় সামসুল হকের বাড়িতে। কিছুক্ষণ পর এ এস আই নেছার উদ্দিন সামসুল হকের বাড়ি থেকে গোলাপ মিয়ার বাড়ির ভিতর ডুকে বিভিন্ন হুমকি দামকি প্রদান করতে থাকলে মহিলাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তা ভিডিও করতে থাকে এতে নেছার উদ্দিন মহিলাদের হাত থেকে মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলে এবং মিথ্যা মামলার হুমকি প্রদান করে।
জনমনে প্রশ্ন– এখনও আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী এত সাহস কোথায় পেলো? সরকারের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই