1. admin@banglarmuktokontho.com : admin :
বাংলাদেশে ভাঙ্গা থানা পোড়া গাড়ি নিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশে ভাঙ্গা থানা পোড়া গাড়ি নিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে

রিপোর্টঃ সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ Time View

বাংলাদেশে ভাঙ্গা থানা পোড়া গাড়ি নিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে

রিপোর্টঃ সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুর ও আগুনে পুড়ে যাওয়া ১৬/১৭/১৮/১৯/২০/ থেকে শুরু করে ০৫ আগষ্ট এরপর ১ মাস ১০ দিন আগে পোড়ানো পুলিশের গাড়ি ও থানাগুলো মেরামতের কোন ব্যবস্থা করেনি সরকার। বহু থানা রয়েছে যেসব থানায় নেই পুলিশের কোন গাড়ী। ভাঙ্গা থানা পোড়া গাড়ি নিয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনকালে এখনো বহু এলাকায় দূর্বোত্তরা পুলিশের উপর হামলার ঘটনা ঘটিয়ে চলছে।

দেশে নতুন সরকার গঠিত হয়েছে। পুলিশের উপর হামলা, পুলিশি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, নতুন সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত দেওয়া হয়নি কোনো নির্দেশনা। উপদেষ্টা পরিষদ গঠনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা অন্য কোন উপদেষ্টা কোন ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শনে ও যাননি। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনসাধারণকে সেবা প্রদানে, পুলিশের যেসব সরঞ্জাম প্রয়োজন থানা গুলোতে নেই সেসব সরঞ্জাম।

সব দিক মিলিয়ে দেশের জনসাধারণকে নির্বিঘ্নে সেবা প্রদান করা পুলিশের জন্য কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে পুলিশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা জরুরী।

আজ রোববার বিকেল ৪ টায় নোয়াখালী চাটখিল থানায় গিয়ে দেখা যায়, থানার করুন পরিস্থিতি। ডিউটি অফিসারের রুমে নেই চেয়ার, টেবিল, দরজা, জানালা। উপ-পরিদর্শক (সাব ইন্সপেক্টর) বসার রুমে একটা চেয়ার-টেবিল নেই । দরজা জানালাগুলোর কোনোটা পোড়ানো কোনটা ভাঙ্গা। থানার প্রতিটি রুমের একই অবস্থা। এই অবস্থায় দায়িত্ব পালন করা আদৌ কি সম্ভব? তারপরেও পুলিশ চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই