1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার লুট - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

সুজানগরে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার লুট

এম,আলিম রিপন, সুজানগর প্রতিনিধিঃ পাবনা।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

সুজানগরে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার লুট।

এম,আলিম রিপন, সুজানগর প্রতিনিধিঃ পাবনা।

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই গ্রামে জাহাঙ্গীর হোসেন নামে এক আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ওই বাড়ি থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালপত্র লুট করে ডাকাতরা। এ সময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের একটি রুমে ঢুকিয়ে তালা বদ্ধ করে রাখে ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী জাহাঙ্গীর হোসেন সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িতে গত শুক্রবার রাত ২টার দিকে ডাকাতরা হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা অস্ত্রের মুখে বাড়িতে বসবাসকারী পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটে পালিয়ে যায়। এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, থানায় অভিযোগের ভিত্তিতে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত কয়েকদিনে একই ইউনিয়নের শহিদুল ইসলাম, মিজানুর রহমান, শাহজাহান হোসেন ও আকমল নামে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই