1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী জেলার মেঘনা নদীতে ৪টি ট্রলার ডুবি গিয়েছে - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নোয়াখালী জেলার মেঘনা নদীতে ৪টি ট্রলার ডুবি গিয়েছে

প্রতিবেদক,ও সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ Time View

নোয়াখালী জেলার মেঘনা নদীতে ৪টি ট্রলার ডুবি গিয়েছে

প্রতিবেদক,ও সমপাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

নোয়াখালীর দ্বীপ অঞ্চলীয় উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো, জানু মাঝির ১টি, দেলোয়ার মাঝির ১টি,হেলাল মাঝির ১টি, বাবর মাঝির ১টি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করছে এ ঘটনায় ২৫-৩০জন জেলে নিখোঁজ রয়েছে। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানায়, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার দিকে মাছ ধরার ট্রলার গুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলার গুলো মেঘনা নদীর বুডির দোনা এলাকায় পৌঁছলে বৈরি আবহাওয়ায় কবলে পড়ে চারটি মাছ ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলার গুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এ ছাড়া মেঘনা নদীতে আরো কয়েকটি ট্রলার রয়েছে। তবে সে গুলোর এখনো কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি গুরুত্বর আহত হয় বলে জানা যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ফোন আলাপের মাধ্যমে দৈনিক বাংলার মুক্তকন্ঠ কে,বলেন,মাছ ধরার ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই