1. admin@banglarmuktokontho.com : admin :
চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ

১২,সেপ্টেম্বর-২০২৪-ইং

চাঁদাবাজির মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ছয়জনের বিরুদ্ধে।

এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন আফজাল হোসেন।

ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই