1. admin@banglarmuktokontho.com : admin :
দেশের মূলধারার রাজনীতি আজকে বিলুপ্তির পথে. - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

দেশের মূলধারার রাজনীতি আজকে বিলুপ্তির পথে.

মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

দেশের মূলধারার রাজনীতি আজকে বিলুপ্তির পথে…।

মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ প্রতিনিধি:-

দেশের মূলধারার রাজনীতি বলতে আমরা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি পযর্ন্ত বুঝি। এরকম এর আগে একসময় জাসদের খুব প্রভাব ছিল। এছাড়া স্বাধীনতার পর বেশকিছু রাজনৈতিক দল একসময় মোটামুটি সক্রিয় ছিল। তবে আজকে কিন্তু আর কোনো দলের একক কোনো রাজত্ব দেশে নেই।

এমনকি নতুন রাজনৈতিক দল গঠন করাও খুবই কঠিন হয়ে পরেছে। কারণ জনগণ এখন আর নিজের খেয়ে বনের মহিষ তাড়াতে রাজী নয়। আমরা দুইহাজার সাল থেকে দেখে আসছি বেশকিছু নতুন রাজনৈতিক দল গঠন হয়েছিল। ঢাকডোল পিটিয়ে। তারপর ওয়ান ইলেভেনের সময় আরো কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়েছিল। তারাও ব‍্যর্থ হয়েছে। আজকে অনেকের দলের অফিস তো দূরের কথা সাইনবোর্ড পযর্ন্ত নেই।

হারিয়ে গেল আ স ম আব্দুর রবের জাসদ ড. কামাল হোসেনের গণ ফোরাম বি চৌধুরীর বিকল্পধারা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতাসহ অসংখ্য রাজনৈতিক দল।

সেই সকল দলের ভাটা স্রোতের টানে আজকে কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ কোনঠাসা হয়ে পরেছে। এখান থেকে ঐ রাজনৈতিক দলটা আর কখনও তার আগের জৌলুসে ফিরতে পারবে না। কারণ দলের ত‍্যাগীরা আজকে যেমন হতাশায় তেমনি অনেকের রয়েছে মান অভিমান। এছাড়া আগামী যুবকেরাও আর রাজনীতি মুখর হবে না। শুধু সময়ের অভাবের কারণে।
এদিকে হঠাৎ করে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারা দখল বাণিজ্য শুরু করে দিয়েছে। চাদাবাজী শুরু করেছে। এসকল কর্মকান্ডে এক শ্রেণির সাধারণ মানুষেরা আজকে বিএনপি নিয়েও হতাশ হচ্ছে।কেউ কেউ ক্ষুব্ধ হচ্ছে। এই ক্ষুব্ধ থেকেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে।

এককথায় বলা ছলে। দেশের মানুষেরা আর চুরি বাটপারীর রাজনীতি পছন্দ করছে না। কারণ দেশের মানুষ এতটুকু বুঝে গেছে। রাজনীতি হচ্ছে বিনা পূজির একটা বিজনেস প্রতিষ্ঠান। ওদের নিজেদের কোনো পূজি নেই। জনগণের ভোটে ক্ষমতায় যাবে। তারপর জনগণের মাথায় কাঁঠাল রেখে মন্ত্রী এমপিরা খেয়ে যাবে।
তাই তৃণমূলের ষাট ভাগ জনগণ আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নিয়ে আর ভাবছে না। এই ষাট ভাগ জনগণ রাজনীতিকে ঘৃণা ভরে প্রত‍্যাখান করেছে। গত ৫ আগষ্ট এর পর থেকে ঐ লোকগুলো রাজনীতি নিয়ে চায়ের দোকানে আলাপ করতেও বাধ‍্য নয়।
দেশের এই ষাট ভাগ আজকে আর দেশ নিয়েও কোনো স্বপ্ন দেখছে না। তার কারণ আওয়ামী লীগ দির্ঘদিন ক্ষমতায় থেকে সবচেয়ে বেশি শোষণ করেছে দেশের ঐ গরিব লোকগুলো কে পণ্যের দাম বাড়ানো থেকে শুরু করে ঘুষ বাণিজ্য। পুলিশ হয়রানি। নিজের দলীয় লোকদের চাদাবাজী দালালীসহ এমন কোনো খারাপ কাজ নেই যে শেখ হাসিনার আমলে তা হয়নি। তাই দেশের জনগণ আজকে আর কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো ভরসা রাখতে পারছে না। আজকে তাদের ড. ইউনূস নিয়েও ভাল মন্ধ বলছে না। তবে অনেকেই বলছে। শেখ হাসিনা গত পনেরো কি ষোল বছরে এই জাতির একতা দেশপ্রেম সামাজিকতা দুর্নীতি নষ্ট সহ যে পরিমাণ ক্ষতি করেছে। সে পরিমাণ ক্ষতি অন‍্য কেউ একশ বছরেও করতে পারবে না। যার জন‍্য ইউনূস সরকার নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।

অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
১২/০৯/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই