1. admin@banglarmuktokontho.com : admin :
আমেরিকার বস্টনে ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪’ অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

আমেরিকার বস্টনে ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪’ অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

আমেরিকার বস্টনে ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪’ অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডস্থ (বস্টন) 19 Washington Street এর Medford Elks Function Hall-এ মাইজভাণ্ডার শরিফস্থ গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন বস্টন শাখার ব্যবস্থাপনায় ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল-২০২৪ আমেরিকার বস্টনে অনুষ্ঠিত হয়।
মহতি মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্বসমাদৃত ‘মাইজভাণ্ডারীয়া ত্বরিকা’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর প্র-প্রপৌত্র, মাইজভাণ্ডার দরবার শরিফস্থ ‘গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
শাখা কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের সিকদারের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে ‘জগতব্যাপী ইসলামের মৌলিক আদর্শ প্রচারে আহলে বাইতে রাসুল (দ.)-এর আত্মত্যাগ : প্রেক্ষিত শাহাদাতে কারবালা’ বিষয়ে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ নর্থব্রন্স্ক ইসলামিক সেন্টারের পরিচালক ও খতীব আল্লামা ড. সাইফুল আযম আজহারী।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ‘Islamic Cultural Centre of Medford (ICCM)’-এর খতীব হাফেজ আল্লামা এহসান ওয়ারিস।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আহমদ নবী, না’তে রাসুল (দ.) পরিবেশন করেন সিরাজুম মুনির, গোলাম রাব্বানী ও শফিউল আলম গরীবী।
স্বাগত বক্তব্য রাখেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বস্টন শাখার সভাপতি ড. এম ইমরানুল করিম ইয়াকুবী।
মাহফিলে আমেরিকার বিভিন্ন অঞ্চল এবং কানাডা হতে আশেক-ভক্ত ও আমন্ত্রিত মেহমানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই