1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীর শীর্ষ তিন পদে দেখা যাবে নারী কর্মকর্তাদের - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজবাড়ীর শীর্ষ তিন পদে দেখা যাবে নারী কর্মকর্তাদের

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ Time View

রাজবাড়ীর শীর্ষ তিন পদে দেখা যাবে নারী কর্মকর্তাদের

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক যোগদানের মধ্যে দিয়েই জেলার তিন শীর্ষ পদেই দেখা যাবে নারী কর্মকর্তাদের। জেলার বিচার বিভাগ, নির্বাহী ও পুলিশ বিভাগের শীর্ষ ৩টি পদে এক সঙ্গে নারী কর্মকর্তাকে পাবে জেলাবাসী।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে আরপিএটিসির উপ-পরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হয়।

জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মনোয়ারা বেগম। তিনি চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক (উপ সচিব) পদে কর্মরত ছিলেন। মনোয়ারা বেগম রাজবাড়ী জেলার ২৪তম জেলা প্রশাসক ও ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

এদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খানকে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি পূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে।

এর আগে রাজবাড়ী জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে মোছা. শামিমা পারভীন গত ৮ সেপ্টেম্বর যোগদানের পর বিদায়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
অপরদিকে, মোসাম্মৎ জাকিয়া পারভিন সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে গত ২৪ এপ্রিল ২০২৩ সালে রাজবাড়ী জেলায় যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই