1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ।

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা

মো.রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা

মো.রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ, নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ৯০ জনকে আসামী করা হয়েছে। এ মামলায় ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ সদর থানায় মামলাটি দায়ের করেন ।
মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী, সদর পৌর আ’লীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউছুল আজম মাসুম, সাধারণ সম্পাদক খোকন কুমার সাহাসহ ৯০ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাদের রুখতে মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে চিত্র নদীর ওপর রাসেল সেতুর পূর্বপাড় পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছতেই মাশরাফী ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। রাম দা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বোমার বিস্ফোরণ ঘটানো হয় । বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ১০ সেপ্টেম্বর রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। বুধবার মামলার কাগজপত্র আদালতে প্রেরণ করা হয়েছে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
১১/০৯/২০২৪
০১৯১১৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই