1. admin@banglarmuktokontho.com : admin :
পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে দেওয়াই প্রধান কাজ নবাগত এসপি - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে দেওয়াই প্রধান কাজ নবাগত এসপি

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী জেলা প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ Time View

পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে দেওয়াই প্রধান কাজ নবাগত এসপি

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেছেন, আমার প্রথম কাজ পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে আনা। সেইসঙ্গে জেলার প্রতিটি নাগরিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান কাজ। 

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শামিমা পারভীন এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থা ছিল। সেই তুলনায় রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। আমি এখানে যোগদান করেই সেটা জানতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে রাজবাড়ী জেলার জনগণ ও আপনারা যারা আছেন (সাংবাদিকরা) তারা সবাই প্রশাসনের সঙ্গে ছিলেন। এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের ও রাজবাড়ীর জনগণের।

এসপি শামিমা আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী আমাদের পুলিশের সব কার্যক্রম বন্ধ ছিল। চেইন অব কমান্ড মোটামুটি ভেঙে গিয়েছিল। ইনশাআল্লাহ নতুন সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে। তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ছাত্র জনতার রক্তে ভেজা এই নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের ও আমাদের সবার। ছাত্র-জনতার বিরলতম অর্জনের এই দেশকে বৈষম্যহীন, কল্যাণময় ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই