1. admin@banglarmuktokontho.com : admin :
হাসিনা সরকার এর পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

হাসিনা সরকার এর পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ Time View

হাসিনা সরকার এর পতনের পর সাধারণ মানুষ স্বস্তিতে: খায়রুল কবির খোকন

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন,স্বৈরাচারি হাসিনার সরকার এর আমলে দেশের মানুষ নিপীড়িত হয়েছেন, ঘুম-খুনের শিকার হয়েছেন।তার আমলে মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। তার পতনের মধ্যদিয়ে দেশের মানুষ এখন স্বস্তিতে আছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী শিশু একাডেমী হল রুমে নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, হাসিনা চারদিকে লুটপাট চালিয়েছিল। যার কারণে তার আমলে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখন এসব বন্ধ হবে। এছাড়াও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন তদন্ত ছাড়া যাতে হয়রানিমূলক মামলা না দেওয়া হয় সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মন্জুর এলাহী, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, চেম্বার অব কর্মাস এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নুরুল ইসলামসহ জেলার ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই