1. admin@banglarmuktokontho.com : admin :
আগামীকাল মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারে বাপ্পী বড়ুয়া’র অন্ত্যেষ্টিক্রিয়া - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

আগামীকাল মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারে বাপ্পী বড়ুয়া’র অন্ত্যেষ্টিক্রিয়া

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

আগামীকাল মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারে বাপ্পী বড়ুয়া’র অন্ত্যেষ্টিক্রিয়া

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাসক প্রয়াত অধীর বড়ুয়া (রাখাল)’র সহধর্মিণী পুণ্যশীলা উপাসিকা বাপ্পী বড়ুয়া (৬৭) ৯ সেপ্টেম্বর সোমবার রাত ১টায় নিজ বাসভবনে হৃদযন্ত্র বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি—নাতনী, আত্মীয়—স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. সুকমল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদুল্লাহ, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি অধ্যাপক ঝন্টু বড়ুয়া, একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী সরিৎ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, রাজীব বড়ুয়া, বিনয়বাঁশি শিল্পী গোষ্ঠী’র সভাপতি অনুপম বড়ুয়া পারু, দি ইয়াং বুড্ডিস্ট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাবু বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয়া পরিষদ’র সভাপতি শাক্যপদ বড়ুয়া, তাপস বড়ুয়া, শান্তপদ বড়ুয়া গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রয়াত বাপ্পী বড়ুয়া ‘পিএইচপি স্টিলের’ ব্যবস্থাপক জুয়েল বড়ুয়া ও চন্দনাইশ বৌদ্ধ পরিষদের দাতা সদস্য, চট্টগ্রাম মহানগর যুব দলের সহ—ধর্মবিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহ—সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরাম চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী রুবেল বড়ুয়া হৃদয়’র মাতা।
আগামীকাল ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার চন্দনাইশ পৌরসভাস্থ মধ্যম জোয়ারা গ্রামে সুখরঞ্জন বিহারে দুপুর ১টায় অনিত্যসভা, ৩টায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই