1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে প্রধান শিক্ষককে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসলেন শিক্ষার্থীরা, - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

বীরগঞ্জে প্রধান শিক্ষককে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসলেন শিক্ষার্থীরা,

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

বীরগঞ্জে প্রধান শিক্ষককে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসলেন শিক্ষার্থীরা,

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :

সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকদের যখন পদত্যাগ করানোর হিড়িক পড়েছে, তখন ঠিক এর উলটো ঘটনা ঘটেছে বীরগঞ্জ উপজেলার কালি মেলা উচ্চ বিদ্যালয়ে । জোর করে কর্ম বিরতিতে যাওয়ায় বাধ্য করা প্রধান শিক্ষকে ফিরিয়ে এনে চেয়ারে বসিয়েছেন কালিমেলা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধান শিক্ষক টনিল চন্দ্র রায়কে বাড়ি থেকে ফুলের মালা দিয়ে সম্মান জানিয়ে, পুনোরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে আসেন কালিমেলা উচ্চ বিদ্যালয় এর ছাএছাএীরা ।

রবিবার দুপুরে ১টার দিকে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেয় । ওই সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চায় এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে।

এর আগে, কালিমেলা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তাদের ভুল বুঝিয়ে গত ২০ই আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোর করে কর্ম বিরতিতে যাওয়ার স্বাক্ষর নিয়েছিল একদল শিক্ষার্থী।

এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। জোর করে কর্ম বিরতি করানোর খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা।

এ বিষয়ে প্রধান শিক্ষক টনিল চন্দ্র রায় বলেন আমি ছুটিতে ছিলাম। শিক্ষার্থীরা আমাকে বাড়ি থেকে সসম্মানে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিয়েছে ছুটিতে থাকার কারণে শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসনসহ সবাই আমাকে বিদ্যালযয়ে উপস্থিত হওয়ার জন্য বলেছে। তাই আজ আমি প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি। আমার কোমলমতি শিক্ষার্থীরা আমাকে বরণ করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি সকল শিক্ষার্থীদের কে ক্ষমা করে দিয়েছি সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে আবার বিদ্যালয়েটিকে সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তোলার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই