1. admin@banglarmuktokontho.com : admin :
মুক্তিযোদ্ধা কমান্ডারকে বি এন পির যুবদল নেতার মারধর, ভিডিও ভাইরাল! - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

মুক্তিযোদ্ধা কমান্ডারকে বি এন পির যুবদল নেতার মারধর, ভিডিও ভাইরাল!

সৈয়দ নুর আলম বাদশা সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

মুক্তিযোদ্ধা কমান্ডারকে বি এন পির যুবদল নেতার মারধর,ভিডিও ভাইরাল!

সৈয়দ নুর আলম বাদশা
সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

বরগুনায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ (কালা রশিদ)কে ইফতেখার আলম শাওন মোল্লা নামক এক বিএনপি নেতার ছেলে যুবদল নেতার মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
আজ ৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ভিডিওটি ছড়িয়ে পরলে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে বলে জানা যায়।
এ ঘটনায় ৩ মিনিট ৪২ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবদুর রশিদকে চোর, ডাকাত উপাধি দিয়ে হেনস্তা করতে থাকেন। একপর্যায়ে কমান্ডার রশিদের চোখের চশমা খুলে পিচ ঢালাইয়ের রাস্তায় স্ব-জোরে আছার মারেন এই যুবদল নেতা শাওন মোল্লা। এসময় নিজের চশমা তুলতে গেলে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদের মাথায় ও ঘাড়ে থাপ্পর মারেন শাওন মোল্লা। পরে চলে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালাগালি করে হুমকি-ধামকি দিতে থাকেন শাওন মোল্লা।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবদুর রশিদ বলেন, আমি মুরব্বি মানুষ, আমাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।
ইফতেখার আলম শাওন মোল্লা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে নিয়ে কটুক্তি করায় তার সাথে এমনটি করা হয়েছে। ভিডিওর বিষয়টি কেহ ঘটনার প্রথম থেকে ভিডিও করেনি। এক শ্রেণীর লোক মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে।
বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়টি অনাকাঙ্ক্ষিত, এটা কোনভাবেই কাম্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই