1. admin@banglarmuktokontho.com : admin :
লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন কমিটি গঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন কমিটি গঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন কমিটি গঠিত
লায়ন কামরুল প্রেসিডেন্ট লায়ন হেলাল সেক্রেটারি লায়ন আবু নাছের ট্রেজারার

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সাধারণ সভা নগরীর গ্রীণ শেডো রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রতিষ্টালীন জেলা সভাপতি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক পিডিজি লায়ন মনজুর আলম মনজু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির। এতে বক্তব্য রাখেন পিডিজি লায়ন মনজুর আলম মনজু পিএমজেএফ, লায়ন মুহাম্মদ হুমায়ুন কবির, লায়ন সৈয়দ কামরুল ইসলাম পারভেজ, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ লায়ন মোহাম্মদ আবুল খায়ের, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন মোহাম্মদ সাইফুল করিম আরিফ, লায়ন মোহাম্মদ শাহরিয়ার ইকবাল, লায়ন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম চৌধুরী ও লিও দীপ্ত দে।

সভায় লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা প্রেসিডেন্টদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের ২০২৪- ২০২৫ সেবাবর্ষের কমিটি গঠিত হয়। এতে প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন সৈয়দ কামরুল ইসলাম পারভেজ প্রেসিডেন্ট, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন সেক্রেটারি ও লায়ন মোহাম্মদ আবু নাছের রনিকে ট্রেজারার হিসেবে লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নেতৃত্বের জন্য নির্বাচিত করা হয়। সভায় লিও জেলার প্রাক্তন সভাপতি লিও গাজী মুহাম্মদ শহীদুল্লাহ এমজেএফ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের লিও অ্যাডভাইজরী কাউন্সিল এরিয়া -৬ এর এরিয়া লিডার, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আনিসুল হক চৌধুরী লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের গ্লোবাল একশন টিমের কোওর্ডিনেটর, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ বদিউর রহমান লিও ক্লাবস চেয়ারম্যান ও লিও দীপ্ত দে লিও জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। এছাড়া ও লায়ন গাজী মুহাম্মদ শহীদুল্লাহকে প্রাক্তন লিও রিইউনিয়ন এর চেয়ারম্যান, লায়ন মোহাম্মদ শাহরিয়ার ইকবালকে জয়েন্ট সেক্রেটারি ও লায়ন সাইফুল করিম আরিফকে জয়েন্ট ট্রেজারার মনোনিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই