1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে বাস চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত,আহত আরো ৫ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে বাস চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত,আহত আরো ৫

মোঃএমরুল ইসলাম স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

নরসিংদীতে বাস চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত,আহত আরো ৫

মোঃএমরুল ইসলাম স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বাসাইলে সড়ক দুর্ঘটনায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত্রে যাত্রীবাহী বাস চাপায় ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনটি মোটরসাইকেলের ৫ আরোহী।

দুর্ঘটনায় নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরানীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিব ও ইয়ামিন এবং নরসিংদী জিনারদী এলাকার আতিকুর রহমান,আরিফ ও সৃজন মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়,দু’টি মোটরসাইকেলে করে সিলেট থেকে আনন্দ ভ্রমণ শেষে পুরান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় ফিরছিলেন আরিফসহ তার দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে করে নরসিংদীর জিনারদী এলাকার তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বাসাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা মিতালী পরিবহন(ফাহিমা এন্টারপ্রাইজের)দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এসআই)বিল্লাল হোসেন বলেন,পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়ে যায় চালক ও সহকারী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই