1. admin@banglarmuktokontho.com : admin :
বেলকুচিতে গনঅভ্যুত্থানে শহীদী মার্চ ১ মাস পূর্তি উপলক্ষে র‍্যালি ও মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

বেলকুচিতে গনঅভ্যুত্থানে শহীদী মার্চ ১ মাস পূর্তি উপলক্ষে র‍্যালি ও মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আশিকুর রহমান জুয়েল (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

বেলকুচিতে গনঅভ্যুত্থানে শহীদী মার্চ ১ মাস পূর্তি উপলক্ষে র‍্যালি ও মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আশিকুর রহমান জুয়েল (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ উপলক্ষ্যে গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আজ ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন উপলক্ষে র‍্যালি ও মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় বেলকুচি ডিগ্রি কলেজ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি এসে শহীদি মার্চ’ কর্মসূচি শেষ হয়।

এসময় বেলকুচি উপজেলার সমন্বয়ক কমিটির প্রধান আহবায়ক মুসা হাশেমী বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্ণ হচ্ছে আজ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট হাজার হাজার ছাত্র ছাত্রী সাধারণ জনগন ও শিশু বাচ্চা সহ অসংখ্য মানুষ হত্যারদায়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচার সরকার শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে থেকেও বাংলাদেশের বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের হাজার হাজার মানুষের জীবন ও রক্তের বিনিময়ে সফল হয়েছে বাংলাদেশ ছাত্র আন্দোলন। আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অসংখ্য ছাত্র-জনতা। নিহতদের স্মরণে আজ ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দেশব্যাপী একটি চক্র চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারি করছে। আন্দোলনকারীরা একতাবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে কাজ করবে। এ ছাড়া দুর্নীতি ও বিপ্লব রক্ষার জন্য কাজ করতে প্রস্তুত ছাত্র আন্দোলন সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই