1. admin@banglarmuktokontho.com : admin :
পীরগঞ্জে বিএনপি’র সাবেক এমপি’র বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

পীরগঞ্জে বিএনপি’র সাবেক এমপি’র বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

পীরগঞ্জে বিএনপি’র সাবেক এমপি’র বিরুদ্ধে
বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে তার বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, ৪ আগষ্ট থেকে সারা দেশের ন্যায় পীরগঞ্জেও কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এলাকায় যেন বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা আর না ঘটে সেজন্য তখন থেকেই তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে এলাকায় কাজ করছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সুরক্ষায় তিনি বিশেষ ভুমিকা পালন করেছেন। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে পাড়া মহল্লায় গিয়ে বৈঠকও করেছেন। তারপরেও ঢাকার একটি পত্রিকায় (কালবেলা) প্রকাশিত সংবাদের ভিতরে এক অংশে তাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমুলক তথ্য পরিবেশন করা হয়েছে। তিনি এর প্রতিবাদ জানান এবং প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক ও সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, যুগান্তর প্রতিনিধিবুলবুল আহাম্মেদ, আমাদের সময় ও চ্যানেল এস প্রতিনিধি বিষ্ণুপদ রায়, বিজয় টিভি মামুনুর রশিদ মিন্টু, ভোরের কাগজ প্রতিনিধি দুলাল সরকার, নাগরিক টিভি প্রতিনিধি জাকির হোসেন, খবর পত্রের মুনছুর আহমেদ, পীরগঞ্জ আন লাইন এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাধন, আজকের পত্রিকা প্রতিনিধি নরি নবী রানা, মানবকন্ঠ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ফাইদুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই