1. admin@banglarmuktokontho.com : admin :
জামালপুর সদর উপজেলা শাখার জেএসডি উদ্যোগে বৈষম্যবিরোধী মানববন্ধন - গণ সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আজ ঐতিহাসিক ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালন করছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মী’রা ! নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কালিয়ায় সড়কে মৌসুমি ফসল শুকানো: বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন”

জামালপুর সদর উপজেলা শাখার জেএসডি উদ্যোগে বৈষম্যবিরোধী মানববন্ধন – গণ সমাবেশ

জাহাঙ্গীর আলম জামালপুর জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

জামালপুর সদর উপজেলা শাখার জেএসডি উদ্যোগে বৈষম্যবিরোধী মানববন্ধন – গণ সমাবেশ

জাহাঙ্গীর আলম জামালপুর জেলা প্রতিনিধি।

শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও এই শ্লোগানকে সামনে রেখে, ৭১ মুক্তিযুদ্ধের নস্যাৎ দূর্নীতি ও গনহত্যাকারীদের বিচার
বৈষম্যহীন ন্যায়বিত্তিক স্বাধীন দেশ ও দেশোপযোগী জনগণের রাষ্ট্র নির্মানে সংবিধান সংস্কারের দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী মানববন্ধন – গণ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগষ্ট শনিবার বিকালে স্থানীয় দয়াময়ীমোড় চত্বরে এ মানববন্ধন – গণ সমাবেশের আয়োজন করেন জেএসডি জামালপুর সদর উপজেলা শাখা।

সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওমর হোসাইনের সঞ্চালনায় মানববন্ধন -গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন সবুজ প্রমুখ।

আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মশিউল আলম বাবুল, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান মাষ্টার, আব্দুল আউয়াল,জাতীয় সমাজতান্ত্রিক কৃষকজোট জামালপুর জেলা শাখার আহবায়ক মোজাম্মেল হক তোজা,

এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন মদিনা৷ সনদ বাস্তবায়ন পরিষদ কমিটি জামালপুর সদস্য সচিব মোঃ হাবিবুল্লাহ, যুগবাণী নজরুল চর্চা কেন্দ্র জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আবুল বাশার, বাংলাদেশ ছাত্রলীগ জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ জেএসডি জেলা,সদর উপজেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব,আমির উদ্দিন বলেন বাংলাদেশের ছাত্রযুবসমাজকে অর্থাৎ ১৮ বছর বয়সী যুবকদেরকে সামরিক বাহিনীর প্রশিক্ষণ দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য প্রস্তুত করুন। তাহলে কেউ আর কোনোদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করতে পারবে না, সেই সাথে রাষ্ট্র সংস্কারের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করুন। একজন কৃষক শ্রমিকও যেনো রাষ্ট্রপতির মতো সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই রাষ্ট্রটি এখন গঠন করতে হবে। তবে বেদনার কথা হলো স্বাধীনতার ৫৩ বছরে কোনো দলই এদেশের সাধারণ জনগনের রাজনীতির কথা বলেনি। শুধুমাত্র প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে তারা ছিল বিশ্বাসী, এদেশের ছাত্রযুবসমাজের সাহসী ঐতিহাসিক ভূমিকাকে ঢেকে রেখে ইতিহাস বিকৃত করে সকলের অধিকার কেড়ে নিয়েছিল। পুলিশ প্রশাসনের সংস্কার করে নতুন একটি শব্দ ব্যবহার করতে হবে ১৮৬১ সালের বৃটিশ আইন দিয়ে পুলিশকে জাতির শত্রুতে পরিনত করেছে যারা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ বাহিনীকে সেবক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, রাষ্ট্র ব্যবস্থাটি মানুষের কল্যানের জন্য নিয়োজিত করা হোক এই প্রত্যাশা কামনা করছি।

তারিখ -১-৯-২৪ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই