1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত, আহত-৪ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত, আহত-৪

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত, আহত-৪

মোঃএমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ আরো ৪ মাইক্রোবাস যাত্রী।

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।

নিহতদের স্বজনরা জানান, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর রায়পুরার বাড়ীতে ফিরছিলেন তারা। পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহ্ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামরুন্নাহার (৩৫), তানজিনা (২৪), সাবিহা (১৪) এবং সাজিদ (১২) নিহত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিস্তারিত জানাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই