1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ।। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

চরফ্যাশনে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ।।

এম মাহাবুবুর রহমান নাজমুল চিপ রিপোর্টার।। 
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

চরফ্যাশনে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ।।

 

এম মাহাবুবুর রহমান নাজমুল চিপ রিপোর্টার।।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ফারুক মাস্টারসহ তার সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া উঠেছে। গতকাল রবিবার (১সেপ্টেম্বর) বেলা ১১টায় তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ফারুক মাস্টার লিখিত বক্তব্যে অভিযোগ করেন। তিনি জানান, গত ৫আগষ্ট সরকার পতনের পর পরই নিজেদের অপকর্ম বিবেচনায় আওয়ামীলীগের অধিকাংশ নেতা কর্মী আত্মগোপনে রয়েছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে টানা ১৬ বছর চরফ্যাশনের চরকচ্ছপিয়ার লঞ্চঘাট থেকে পর্যটন দ্বীপ কুকরি তারুয়া যাওয়ার সকল ধরনের নৌযান যুবলীগ সহসংগঠনিক সম্পাদক মনির হোসেন ফারুকের দখলে ছিল। তিনি ঘাট দখল করে ৯টি স্পিডবোট চালাতেন। আত্মগোপনে থেকে ৭টি স্পিডবোট স্থানীয় শিমুল হাওলাদারের কাছে এবং ২টি স্পিডবোট শামীমের কাছে বিক্রি করেছেন। সেগুলো এখন তারা পরিচালনা করছেন। এছাড়া বাজারের লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তার ২টি দোকানে তালা দিয়ে চাবি ব্যবসায়ীদের জিম্মায় রেখেছেন। চরকচ্ছপিয়া ঘাটটিও মনির হোসেন ফারুক তার ঘনিষ্ট হান্নান বেপারী ,সেলিম হাওলাদার, আব্দুল কাদের, আব্বাছ মুন্সি  গংদের দায়িত্বে দিয়েছেন। ফারুক মাস্টার আরও বলেন,তারা এসব নিয়ন্ত্রন করছেন কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার এবং আমার সমর্থকদের বিরুদ্ধে কচ্ছপিয়া লঞ্চঘাট, যাত্রী পারাপার সেবাসহ কয়েকটি স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলার দখল এবং দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার গুজব ও অপপ্রচার চালাচ্ছে। তিনি তার বিরুদ্ধে এমন অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।

এসময় দক্ষিন আইচা থানা বিএনপির সভাপতি আবুল কাশেম যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান, ছাত্র দল নেতা মেহেদী হাওলাদা ও যুবদল নেতা ইকবাল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই