1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্যকে কুপিয়ে হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্যকে কুপিয়ে হত্যা

মোঃ তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী ।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

নরসিংদীতে মৎস্যজীবী লীগের সদস্যকে কুপিয়ে হত্যা ।

মোঃ তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী ।

নরসিংদীর সদর উপজেলায় মৎস্যজীবী লীগ নেতা লিজন মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তিনি উপজেলার বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। লিজন জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য ছিলেন।
শনিবার রাত ১২টায় পৌর শহরের বাসাইল শাহী ঈদগাহ মাঠে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সরজমিনে গিয়ে জানা যায় ও
এলাকাবাসী জানান, লিজন একটি ট্রমা সেন্টারে কাজ করতেন। শনিবার রাতে ট্রমা সেন্টারে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ঈদগাহ মাঠে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ছাড়া তার মোটর সাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, ‘লিজন মোল্লাকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।’
সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে জানা যায়নি। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। যানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই