1. admin@banglarmuktokontho.com : admin :
বাড়ি ডাকাতি ও খুন রংপুর বিভাগ লালমনিরহাট আদিতমারীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

বাড়ি ডাকাতি ও খুন রংপুর বিভাগ লালমনিরহাট আদিতমারীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

বাড়ি ডাকাতি ও খুন
রংপুর বিভাগ লালমনিরহাট আদিতমারীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

রংপুর লালমনিরহাট আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।

সাধারণ এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে তাকে খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি সদস্য মুকুল জানান, আমার ভাই সাদাসিধে এবং খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার স্ত্রী বিদেশে থাকে। কে বা কাহারা রাতের আধাঁরে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।
আমার ভাই য়ের ঘরে সোনাদানা ও টাকা ছিলো বলে জানা যায় যা এখন নাই।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার বাসিন্দারা জানান কাল রাত ২টার পর থেকে ৪,৫,টার ভিতর এ ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
মানুষ হয়ে যে মানুষ কে জবাই করতে পারে সে নীর সন্দেহতো একজন মুনাফিক সাধারণ জনগণ সুষ্ঠু তদন্তের আহবান জানান এবং বাংলাদেশের বর্তমান আইন শৃংখলা বাহিনী কে এ হায়দের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ম্যার্ধমে আইনের আওতায় আনার অনুরোধ করেন। ০১৯৯৬১৩৫৯০৯,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই