1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৮ Time View

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

বুধবার(২৮ আগষ্ট)সকালে নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে মনোহরদী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মনোহরদী উপজেলা শিক্ষা অফিসার,উপজেলা সমাজসেবা অফিসার এবং উপজেলার খিদিরপুর ইউনিয়নের ছাত্র প্রতিনিধি মাহবুবুল আলম,জাহিদুল ইসলাম আয়াত,মোঃসোহাগ,চালা কচর ইউনিয়নের ছাত্র প্রতিনিধি ইব্রাহিম,লেবুতলা ইউনিয়নের ছাত্র প্রতিনিধি নাহিদ মাহমুদ,মনোহরদী পৌরসভার ছাত্র প্রতিনিধি জাব্বার,হৃদয়,শুকুন্দী ইউনিয়নের ছাত্র প্রতিনিধি সায়েম,সৌরভ,একদুয়ারিয়া ইউনিয়নের ছাত্র প্রতিনিধি বিপ্লব,মিঠু সহ অন্যান্য ইউনিয়নের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের নানা অনিয়ম,দুর্নীতি,মাদক নিয়ন্ত্রণ,শিশুশ্রম রোধ,রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি,চাঁদাবাজি,বাল্যবিবাহ রোধসহ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বে-দখল হওয়া সরকারি জমি উদ্ধার করে খেলার মাঠ প্রস্তুত করার প্রস্তাব করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র প্রতিনিধিদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান এবং ছাত্র প্রতিনিধিদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই