1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইল সাবেক এমপি কবিরুল হক মুক্তিসহ ১৩৭ জনের নামে আদালতে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
আজ ঐতিহাসিক ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালন করছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মী’রা ! নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও: জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কালিয়ায় সড়কে মৌসুমি ফসল শুকানো: বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন”

নড়াইল সাবেক এমপি কবিরুল হক মুক্তিসহ ১৩৭ জনের নামে আদালতে মামলা

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৬০ Time View

নড়াইল সাবেক এমপি কবিরুল হক মুক্তিসহ ১৩৭ জনের নামে আদালতে মামলা

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

বিএনপি নেতা সরাফত আলী সাবু নড়াইল-১ আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক মুক্তি ও কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান ওছি, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী ছরোয়ার হোসেনসহ ১৩৭ জনের নামে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন । বুধবার (২৮ আগস্ট) বিকালে নড়াইলের স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে বাদী মামলাটি দাখিল করেন। পরে বিচারক আলমাচ হোসেন মৃধা বাদীর জবানবন্দী গ্রহন করে নড়াগাতি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে,২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিকেলে বাদীসহ বিএনপির নেতাকর্মীরা উপজেলার নড়াগাতি কেজি স্কুল মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে আসামীগণ বে-আইনী জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, শর্টগান, বন্দুক ও হাতবোমাসহ বিএনপির সমাবেশে আক্রমন ও বোমার বিষ্ফোরণ ঘটিয়ে সমাবেশ পন্ড করে দেয়। এ সময় তারা শর্টগান ও বন্দুক দিয়ে গুলি ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় বাদী থানায় মামলা করতে গেলে স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় আসামীদের প্রভাবে থানায় কোন মামলা গ্রহণ করেনি। ফলে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে মর্মে বাদী আরজীতে উল্লেখ করেছেন।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৮/০৮/২০২৪
০১৯১১-৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই