1. admin@banglarmuktokontho.com : admin :
বন্যাদুর্গত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

বন্যাদুর্গত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৭৯ Time View

বন্যাদুর্গত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট

 

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট ফেণী জেলার সোনাগাজী উপজেলাস্থ ৮নং আমিরাবাদ ইউনিয়নে বন্যাদুর্গত এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী প্রেরণ করছে।
চট্টগ্রাম মহানগরীর দামপাড়ার গাফ্ফার মেনশনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর অফিসে ২৯ আগস্ট, (বৃহস্পতিবার) ক্লাব নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি-৪ এর সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোনাল এডভাইজার আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ক্লাব প্রসিডেন্ট লায়ন মেজবাহ উদ্দিন, ভাইস প্রসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সার্বিস চেয়ারপারসন মোহাম্মদ জাহিদ হোসাইন, ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া।
ফেণী সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে উক্ত খাদ্যসামগ্র গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক মো. মুরাদ হোসেন ও মো. সাইদুর রহমান। এছাড়া কর্ণফুলি এলিটের পক্ষ থেকে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি -৪ এর ত্রাণ ফান্ডে উল্লেখযোগ্য পরিমান সহায়তা প্রদান এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট গত ২২ আগস্ট থেকে অদ্যবধি চট্টগ্রাম, ফেণী, নোয়াখালী, কুমিল্লার বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষদের উদ্ধার, পুনর্বাসন কাজে নিয়োজিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই