1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে সাবেক মন্ত্রী পুত্রসহ ৭৪ জনের বিরুদ্ধে ২ মামলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে সাবেক মন্ত্রী পুত্রসহ ৭৪ জনের বিরুদ্ধে ২ মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২০৪ Time View

রাজবাড়ীতে সাবেক মন্ত্রী পুত্রসহ ৭৪ জনের বিরুদ্ধে ২ মামলা

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র জেলা আওয়ামী লীগের সদস্য মিতুল হাকিম সহ ৭৪ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর পাংশা আমলী আদালতে গুধিবাড়ী গ্রামের মোন্তাজ আলী খানের ছেলে মোঃ নাসির উদ্দিন খান বাদী হয়ে মন্ত্রীপুত্র মোঃ মিতুল হাকিম সহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অপর মামলাটি পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস সহ ১৭ জনকে আসামি করে দায়ের করেছেনপাংশার চর দুর্লভদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন খানের ছেলে মোঃ রোকন খান। মামলার বাদী মোঃ নাসির উদ্দিন খান বলেন, তিনি পাংশা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। ২০১৮ সালের ৩ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর তার নিকট ২০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নগদ প্রদান করা হলেও বাকী টাকা না দেওয়ায় তার ২৭ লক্ষ টাকা মূল্যের ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অপর মামলার বাদী মোঃ রোকন খান বলেন, ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে ২০২১ সালের ১০ এপ্রিল বিকেল সাড়ে ৫টার সময় পাংশা কৃষি ফার্ম সংলগ্ন মোতাহারের বাড়ীর সামনে হাতুরী পেটা ও কুপিয়ে জখম করে।

মামলার আইনজীবী এ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন, নাসির উদ্দিন খানের দায়েরকৃত মামলাটি পিবিআই ও মোঃ রোকন খানের মামলাটি রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই