1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে একুশে পদকপ্রাপ্ত ড.মনিরুজ্জামান আর নেই - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নরসিংদীতে একুশে পদকপ্রাপ্ত ড.মনিরুজ্জামান আর নেই

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯১ Time View

নরসিংদীতে একুশে পদকপ্রাপ্ত ড.মনিরুজ্জামান আর নেই

মোঃএমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়ার কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সভাপতি ড.মনিরুজ্জামান মারা গেছেন।

মঙ্গলবার(২৭ আগষ্ট)বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কার অর্জন করেছেন।

নরসিংদীর রায়পুরার এই কৃতি সন্তান একেধারে গবেষক, লেখক, নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।

ড. মনিরুজ্জামান চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন।

আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্রের প্রতিষ্ঠাতা, নিসর্গ বার্তার (আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা) প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

বুধবার(২৮ আগষ্ট) সকাল ১১টায় আদিয়াবাদ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই