1. admin@banglarmuktokontho.com : admin :
সরকার পতনের পর উত্তপ্ত পরিবেশে পরিষদে যেতে পারছেন না জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নের ৬  চেয়ারম্যান - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

সরকার পতনের পর উত্তপ্ত পরিবেশে পরিষদে যেতে পারছেন না জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নের ৬  চেয়ারম্যান

জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯১ Time View

সরকার পতনের পর উত্তপ্ত পরিবেশে পরিষদে যেতে পারছেন না জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নের ৬  চেয়ারম্যান

জাহাঙ্গীর আলম , জামালপুর

জনরোষের মুখে পরিষদে যেতে পারছেন না জামালপুরের  সদর উপজেলা  ইউনিয়নের চেয়ারম্যান। অনেক জায়গায় চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলছে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন। আবার এলাকায় থেকেও নিরাপত্তার অভাবে পরিষদে ঢুকতে না পেরে কোনো কোনো চেয়ারম্যান বাড়ি থেকেই করছেন দাপ্তরিক কাজকর্ম। ফলে পরিষদে গিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছেন না ওই সব ইউনিয়নের মানুষ।

গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে হন বেশির ভাগ চেয়ারম্যান। তারা সবাই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পদ-পদবিধারী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই অনেক ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান মেম্বারদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। প্রাণভয়ে গা-ঢাকা দেন অনেকেই। এতে স্থবির হয়ে পড়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।

জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই এলাকা ছেড়েছেন, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সাইফুল ইসলাম খান সোহেল, শরিফপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক ফনী, তিতপল্লা ইউপি চেয়ারম্যান আওয়ামীলাগের নেতা আজিজুলর রহমান , দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, রশিদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক।
সদর উপজেলার তিতপল্লা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপটের পর থেকে একটি দলের লোকজন তাঁকে পরিষদে ঢুকতে দিচ্ছে না। ফলে তিনি বিসিকের তাঁর ব্যবসায়ী অফিস থেকেই পরিষদের কাজকর্ম করছেন।
শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম বলেন, একটি দলের কর্মী-সমর্থকরা ইউনিয়ন পরিষদ ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। পুড়িয়ে দিয়েছে তাঁর গাড়িটিও। এখন তাঁকে পরিষদেও ঢুকতে বাধা দিচ্ছে। বাসা থেকেই  পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের টিকিটে নির্বাচিত এসব চেয়ারম্যান ছিলেন অত্যন্ত দাপুটে। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে জনরোষের ভয়ে তারাও এলাকা ছেড়েছেন রাতারাতি। পলাতক চেয়ারম্যানদের অপসারণের দাবিতে প্রায় প্রতিদিনই এলাকায় চলছে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন বলেন, দুর্নীতিবাজ কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাঁর অপসারণের দাবিতে লাগাতার আন্দোলন করছে। 
জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমান
বলেন, যেসব চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত বা যেতে পারছেন না, সেখানে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে। সেটি না হলে পরে যে কোনো সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সার্বক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী দিয়ে তো ইউনিয়ন পরিষদ পরিচালনা করা সম্ভব নয়। জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকেই কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই