1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১৪ Time View

বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ১০ম শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মৌলভী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওয়াজেদ আলী (৩৫) খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

ধর্ষক পৌর শহরের সাহেব পাড়ার প্রোগ্রেস টিউটরিয়াল হোম কোচিং সেন্টার এবং ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের প্রাথমিক বিভাগের মৌলভী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রোগ্রেস টিউটরিয়াল হোমে প্লে থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের কোচিং করাতো ভুক্তভোগী শিক্ষার্থী।

সেই সুবাদে মাসিক বেতন দেওয়া হবে জানিয়ে আসামী ওয়াজেদ আলী ২৬ আগস্ট আনুমানিক সকাল ৯ টায় ভুক্তভোগী শিক্ষার্থীকে আসতে বলে।

ঐ সময় কোচিং সেন্টারে কোন শিক্ষার্থী না থাকার সুযোগে কোচিং সেন্টারের পাশের রুমে বসতে বলে।

কথা মতো ভুক্তভোগী শিক্ষার্থী পাশের রুমে বসা মাত্রই আসামী ওয়াজেদ আলীর মেইন গেটের দরজা বন্ধ করে দেয়।

পরে ভুক্তভোগী শিক্ষার্থী দরজা বন্ধ করার কারণ জিজ্ঞাসা করলে বেশী চিৎকার চেঁচামেচি করলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে।

তাৎক্ষনিক ওই শিক্ষার্থীর ধর্ষণ করার উদ্দেশ্যে ওয়াজেদ আলী তার পরনের কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদি হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭, ২৬-০৮-২০২৪ইং।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার মায়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই