1. admin@banglarmuktokontho.com : admin :
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদ হারালেন রোকেয়া প্রাচী! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদ হারালেন রোকেয়া প্রাচী!

স,ম,জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৩০ Time View

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদ হারালেন রোকেয়া প্রাচী!

স,ম,জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
আজ ২৬ আগস্ট সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসাইন দোদুল ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু।
অব্যাহতি দেয়ার কারণ জানতে চাইলে সাজ্জাদ হোসাইন দোদুল জানান, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে। এখনি এ বিষয়ে বিস্তারিত জানানো যাচ্ছে না। তবে সংগঠনে তার সাধারণ সদস্যপদ থাকবে।
সংগঠন থেকে অব্যাহতি প্রসঙ্গে কিছু জানানো হয়েছে কি না, তা জানতে একাধিকবার যোগাযোগ করা হলে রোকেয়া প্রাচীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত টেলিপ্যাবের দ্বি-বার্ষিক সম্মেলন। এতে ২০২৪-২৬ মেয়াদে আদনান – দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন রোকেয়া প্রাচী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন (ফেনী-৩) থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন রোকেয়া প্রাচী। তবে দল থেকে মনোনয়ন পাননি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রোকেয়া প্রাচী। দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
তবে একাধিক সূত্র জানায়, রোকেয়া প্রাচী বর্তমান অন্তর্বত্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল এর প্রথম স্ত্রী এবং তিনি গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি ভবনে শ্রদ্ধা জানাতে গেলে হামলার শিকার হন। হামলা পরবর্তী তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনেকের ধারণা হয়তো এ ঘটনার বাড়াবাড়িতে এ বিষয়টি ঘটতে পারে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই