1. admin@banglarmuktokontho.com : admin :
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বঙ্গবন্ধু কে নিয়ে অরুচিকর বক্তব্যের প্রতিবাদ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বঙ্গবন্ধু কে নিয়ে অরুচিকর বক্তব্যের প্রতিবাদ

স,ম,জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টা
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৪২ Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বঙ্গবন্ধু কে নিয়ে অরুচিকর বক্তব্যের প্রতিবাদ

স,ম,জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখা।

২২ আগস্ট, ২০২৪, বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ কুয়ালালামপুর মহানগর মালয়েশিয়া শাখার পক্ষ থেকে এম এইচ জুয়েল বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে যে তারা বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে, এ দেশে সংঘটিত গণহত্যার জন্য লজ্জিত নয়। বাংলাদেশের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পাকিস্তানীরা সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি এ দেশে স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন ধ্বংস করতে যে তান্ডব চালানো হয়েছে তার পেছনে শাহবাজ শরিফদের হাত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সেই পরাজয়ের দগদগে ক্ষত পাকিস্তানি শাসক ও এ দেশে তাদের দোসররা এখনো বয়ে বেড়াচ্ছে। তার প্রমাণ এ দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং গত ২১ আগস্ট (বুধবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দৃষ্টতাপূর্ন বক্তব্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই