1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ-সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ-সমাবেশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি ॥
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৭১ Time View

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ-সমাবেশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি
রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম সহ ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামীদের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও ছাত্রদল। মিছিলটি নারুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন সরদার, রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক বিল্লাল মন্ডল, নারুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, হাফিজ, নিয়ামত, রয়েলসহ বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমানকে অপহরণ, নির্যাতন, চাঁদাবাজি মামলার আসামী সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমকে গ্রেপ্তার করতে হবে। দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১২ জানুয়ারী তাকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যায়ভার বহন করে। এখনো সোজা হয়ে দাড়াতে পারেন না। এ অভিযোগে জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমান বাদী হয়ে রবিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলার বিচারক মৌসুমী সাহা বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই