1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনের চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল বাড়িতে হামলা লুটপাট অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

চরফ্যাশনের চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল বাড়িতে হামলা লুটপাট অভিযোগ

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৫ Time View

চরফ্যাশনের চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল
বাড়িতে হামলা লুটপাট অভিযোগ

স্টাফ রিপোর্টার।।

চরফ্যাশনে চেয়ারম্যানের অপসারণের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল। এই সময় বিক্ষোভ কারিদেও উপর হামলা এবং চেয়ারম্যানের বাড়িতে দুষ্কৃতকারী দের হামলা ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে রবিবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পরিষদ সংলগ্ন ইউপি তে এই ঘটনা ঘটে ।
সরজমিন ঘুরে দেখা যায়,ওই ইউনিয়নের প্রায় ৫শতাধিক বিক্ষোভকারী ইউপি নীল কমল ইউনিয়ন চেয়ারম্যানের অপসারণের দাবিতে দুলারহাট বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পরিষদ অভিমুখে সম্মিলিত হয়। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা পরিষদের সিসি ক্যামেরা ভাংচুর । চেয়ারম্যান লিখন অভিযোগ করে বলেন,স্থানীয় ইউনিয়নের বিএনপি সভাপতি নওরেশ বাবুলের নেতৃত্বে প্রায় ১থেকে ২ হাজার লোক নিয়ে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় সন্ত্রাসীদল আমার পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশী লোকজনকে মারধর করে। এতে নারী পুরুষসহ অন্তত ৩০জনকে পিটিয়ে গুরুতর আহত করে।
অন্যদিকে বিএনপি সভাপতি নওরেশ বাবুল জানান,ইউনিয়নের জনসাধারণ রাতের ভোটে নির্বাচিত অবৈধ চেয়ারম্যান লিখনের অপসারণ চেয়ে পরিষদের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। চেয়ারম্যানের বাড়ির সামনে পরিষদ সংলগ্ন ঘোষেরহাট সড়ক দিয়ে মিছিল যাওয়ার সময় চেয়ারম্যান বাড়িতে ওঁৎ পেতে থাকা লিখনের কর্মী বাহিনী বিক্ষোভকারীদের উপর ইটপাটকেলও মরিচের গুড়া নিক্ষেপ করে। এসময় হামলাকারীদের আঘাতে মহসীন (৪০) আলাউদ্দিন (৩৫) রাকিব (৩০) ও সফিক (২৭) আহত হয়। এদের মধ্যে রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নওরেশ বাবুল আরও বলেন, তবে এ হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়। ২৩ সালের ইউপি নির্বাচনে লিখনের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার গ্রæপের দন্দে আলমগীর হাওলাদারের অফিস ও বাড়িঘর ভাংচুর করে লিখন গ্রæপ। এই ঘটনার প্রতিশোধ নিতে আলমগীর হাওলাদার বাহিনীর দুষ্কৃতকারীরা এই হামলার ঘটনা ঘটিয়ে যা এখন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এঘটনায় দুলারহাট থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, থানায় এমন ঘটনার কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই