1. admin@banglarmuktokontho.com : admin :
অস্ত্র লুট ও হামলার ঘটনায় কোতোয়ালী থানায় মামলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

অস্ত্র লুট ও হামলার ঘটনায় কোতোয়ালী থানায় মামলা

স,ম,জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা প্রতিনিধঃ
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৮ Time View

অস্ত্র লুট ও হামলার ঘটনায় কোতোয়ালী থানায় মামলা

স,ম,জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা প্রতিনিধঃ

কোতোয়ালী থানায় গত ৫ আগস্ট বিকেলে মিছিল নিয়ে কয়েক হাজার মানুষের হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ২৩ আগস্ট বিকেলে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ মামলায় দুষ্কৃতকারীরা থানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জনকে।
হামলার সময় থানার আসবাবপত্র লুটপাট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকার।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, হামলাকারীদের বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোড আইনের বিবিধ ধারায়, বিস্ফোরক আইনের ১৯০৮ এর ৩/৬ ধারা ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের ১৫(৩)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই