1. admin@banglarmuktokontho.com : admin :
বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা

স,ম,জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৫২ Time View

বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা

স,ম,জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা বেশিরভাগ অংশ পানিতে ডুবে রয়েছে। এর ফলে ডুবে যাওয়া এলাকার মানুষজন পানিবন্দি হয়ে আটকে আছে। মানবতার সেবক বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র একমাত্র পুত্র মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)’র মানব কল্যাণ কার্যক্রমের ডাকে সাড়া দিয়ে এবং মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশে প্রাকৃতিক দূর্যোগে মানুষজন উদ্ধারে, তাদের নিকট শুকনো খাবার পৌঁছানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ বিতরণ করছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা। যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে উপস্থিত হয়ে বা যেকোন উপায়ে সহযোগিতা করা মাইজভাণ্ডারী ত্বরিকা অনুসারীর মহত্ত্ব। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে লায়ন বরুন কুমার আচার্য্যের নেতৃত্বে পানিবন্দি মানুষদের মধ্যে এ পর্যন্ত সূর্যগিরি আশ্রম ৩০০ মানুষকে শুকনা খাবার ও ২০০ জনকে তৈরি করা খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছে। উক্ত দূর্যোগ ব্যবস্থাপনায় আর্থিকভাবে ও শারিরীক শ্রম দিয়ে সহযোগিতা করেন সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, তরুন কুমার আচার্য্য কৃষ্ণ, সুজন শীল, মানিক বড়ুয়া, সোনারাম আচার্য্য, রুবেল শীল, শিপ্রা বসু মল্লিক, বিপ্লব চৌধুরী কাশিমুল পাল, মিটু দাশ গুপ্ত, সোমা চৌধুরী সুমি, বিজন শীল, সুমন শীল, ঝন্টু শীল, সাজু শীল, সজিব শীল, রনা শীল ও অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই