1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীর চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নোয়াখালীর চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

রিপোর্টঃ- সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭০ Time View

নোয়াখালীর চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

রিপোর্টঃ-
সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ শুক্রবার বিকেলে চাটখিল উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন,

তিনি ১ নং শাহাপুর ইউনিয়নের ৩টি আশ্রয় কেন্দ্র, রাম নারায়ণপুর ইউনিয়নের ১টি, পরকোট ইউনিয়নের ২টি এবং পৌরসভার ৩টি আশ্রয় কেন্দ্রে ত্রান সামগ্রী বিতরণ করেন।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন পরকোট দশ ঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী এবং সহ স্থানীয় লোকজনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,তার বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ একটি চোরের দল তারা জাতীয় সংসদ,উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ,স্কুলের ম্যানেজিং কমিটি সহ সকল নির্বাচনে ভোট চুরি করেছে, ব্যালেট পেপার জালিয়াতির মাধ্যমে দিনের ভোট রাতে করে গত ১৫-১৬ বছর ধরে অপশাসন এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জনতার আন্দোলন তাদের মা দেশ ছেড়ে পালিয়ে গেছে, সাথে সমস্ত মন্ত্রী-এমপিরা ও পালিয়ে গেছে। তারা ব্যাংকের টাকা চুরি করে দেশকে একটি লুটপাটের আখড়া বানিয়ে দিয়েছে। জনতার আদালতে সমস্ত অপকর্মের বিচার হবে। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান। এ সময তার সাথে চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ,সদস্য সচিব শাজাহান রানা, পৌর বিএনপি’র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,সদস্য সচিব আহসানুল হক মাসুদ, ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চাটখিল উপজেলা বিএনপি নেতা সৌদি প্রবাসী গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউপি বিএনপির সভাপতি ইউনুস পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, যুবদলের সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক রিপন গত দুইদিন থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই