1. admin@banglarmuktokontho.com : admin :
ইস্টওয়েস্ট মিড়িয়া গ্রæপে হামলা প্রতিবাদে নড়াইলে সাংবাদিক-জনতার মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

ইস্টওয়েস্ট মিড়িয়া গ্রæপে হামলা প্রতিবাদে নড়াইলে সাংবাদিক-জনতার মানববন্ধন

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৬৮ Time View

ইস্টওয়েস্ট মিড়িয়া গ্রæপে হামলা প্রতিবাদে নড়াইলে সাংবাদিক-জনতার মানববন্ধন

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

ইস্টওয়েস্ট মিড়িয়া গ্রæপে হামলার প্রতিবাদে সাংবাদিক-জনতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার (২৩আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক কাজী হাফিজুর রহমান,কার্ত্তিক দাস, সুলতান মাহমুদ, সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মোস্তফা কামাল, উজ্জ্বল খান ও এম এম ওমর ফারুক, মো. রাসেল শেখ, প্রমূখ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে জেলা সমন্বয়ক আব্দুল্লাহ নূর ও সমন্বয়ক রোমান শেখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, এভাবে দেশের মিডিয়ার ওপর হামলা হলে জাতির চতুর্থ স্থম্ভ ভেঙ্গে পড়বে, সকল মিডিয়াকর্মীদের স্বাধীনতা দাবী করে বলা হয়, বিগত সময়ে অনেক সত্য সংবাদ তুলে ধরা সম্ভব হয়নি। বর্তমান পেক্ষাপটে সেরকম কিছু হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করতে হবে। এছাড়া বক্তারা, মিডিয়া প্রতিষ্ঠানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১৯ আগষ্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া গ্রæপে হামলা করে দূর্বত্তরা। তারা বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ, টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর, টি স্পোর্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়। এসময় সংবাদকর্মীদেরও মারধোর করা হয়। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে নড়াইলেও সাংবাদিক ঐক্যজোট ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৩/০৮/২০২৪
০১৯১১-৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই