1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ শৈলকুপায় প্রধান শিক্ষকের উপর হামলা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ঝিনাইদহ শৈলকুপায় প্রধান শিক্ষকের উপর হামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৮২ Time View

ঝিনাইদহ শৈলকুপায় প্রধান শিক্ষকের উপর হামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের শৈলকুপায় স্কুল ড্রেস পরিধান করতে বলার অজুহাতে ফজলুল হক নামের এক প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার (২১ আগস্ট) বেলা ১টার দিকে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া খয়েরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিক্ষক ফজলুল হক দক্ষিণ গোপালপুর গ্রামের মৃত দেলবার আলী বিশ্বাসের ছেলে। আহত শিক্ষক ফজলুল হকের অভিযোগ, এ্যাসেম্বিলির সময় তিনি লক্ষ্য করেন তার তিন শিক্ষার্থী স্কুল ড্রেস পরিধান করেনি। তাদের ডেকে তিনি বাড়ি থেকে স্কুল ড্রেস পরিধান করে আসতে বলেন। তিন শিক্ষার্থী বাড়িতে গিয়ে এ কথা বললে তাদের অভিভাবকরা এ অভিযোগে স্কুলে এসে তার উপর হামলা চালায়। হামলায় তারা রড ও হাতুড়ি ব্যবহার করে বলে জানান। এরপর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, তিনি প্রধান শিক্ষক ফজলুল হকের সহকর্মীর কাছ থেকে হামলার কথা জানতে পেরেছেন। আহত শিক্ষক লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটি করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। শিক্ষকের উপর হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন, প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকের উপর হামলা দু:খজনক ঘটনা। বিষয়টি তিনি খোঁজ নিবেন বলে জানান। হামলার ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, আহত শিক্ষক লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই