1. admin@banglarmuktokontho.com : admin :
জামালপুর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

জামালপুর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রতিনিধিঃ ।।
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৯১ Time View

জামালপুর সদরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রতিনিধিঃ ।।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর বেপারীপাড়া সংলগ্ন এলাকায় রাজিব বাসের সাথে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই গাড়ী চালক আবু সাঈদ (২৮) মারা গেছেন। এবং ওষধ কোম্পানীর অপর দুইজন প্রতিনিধি আহত হয়েছেন। আতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিতভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মিরা গাড়ী নিয়ে ঘটনাস্থলে পৌছে পিকাপ ভ্যান হতে লাশ উদ্ধার করে ও স্হানীয় জনতা আহতদেরকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়।
নরুন্দি তদন্ত কেন্দ্রের উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই