1. admin@banglarmuktokontho.com : admin :
দূর্নীতি মামলায় নড়াইলের সাবেক পৌর ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনের সাজা বহাল - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

দূর্নীতি মামলায় নড়াইলের সাবেক পৌর ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনের সাজা বহাল

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৬৫ Time View

দূর্নীতি মামলায় নড়াইলের সাবেক পৌর ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনের সাজা বহাল

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

দুদকের করা একটি দূর্নীতি মামলায় নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনের ৭ বছরের সাজা বহাল রেখেছে যশোরের আদালত। বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে যশোরের স্পেশাল জজ আদালতের হাজিরা দিলে আদালত তাদের সাজা মওকুফের আবেদন (লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, নড়াইল পৌরসভার রূপগঞ্জ পশুরহাটের ২০০৯ সালে হাট-বাজার ইজারা নীতিমালার শর্ত ভঙ্গ করে ৩ সনের ইজারা মূল্য ১ লাখ ৯৬ হাজার ৬’শ ৬৫ টাকা আত্মসাতের ঘটনায় ২০০৮ সালের ৭ আগস্ট পৌরসভার মেয়রসহ ৮ জনের নামে নড়াইল সদর থানায় মামলা হয়। বিজ্ঞস্পেশাল জজ আদালত দন্ডবিধি ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তি দেন। দন্ডবিধি ৪০৯ ধারায় প্রত্যেককে ৩ বছর এবং ৫(২) ধারায় ৪ বছর করে শাস্তি প্রদান করে এবং প্রত্যেককে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জরিমানা করেন। পৌরসভার সাবেক মেয়র ও পরবর্তী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসসহ মামলার অন্যান্য দন্ডপ্রাপ্তরা হলেন- পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল আলম লিটু, তৎকালীন কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কমিশনার অহম্মদ আলী খান, কমিশনার রফিকুল ইসলাম ও কমিশনার মোহাম্মদ তেলায়েত হোসেন। উল্লেখ্য, দুদকের মামলায় সাজা হওয়ায় মামলায় যুক্ত থাকা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসকে ২০১৭ সালের ৫ অক্টোবর এবং সাবেক পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসকে ৬ অক্টোবর সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস মারা যাওয়ায় মামলা থেকে অব্যহতি পান। যশোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, উচ্চ আদালতে করা লিভ টু আপিলে আসামীদের নিম্ন আদালতে হাজিরা দেবার আদেশ দেয়া হয়েছিলো। আদালত তাদের লিভ টু আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন। এই মামলায় নিম্ন আদালতের জামিন দেবার এখতিয়ার নেই, তারা পরবর্তীতে উচ্চ আদালতে সাজার বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারবেন।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২২/০৮/২০২৪
০১৯১১-৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই