1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষক ইমরান হোসেন এর লিখা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষক ইমরান হোসেন এর লিখা

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী।
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View

নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষক ইমরান হোসেন এর লিখা

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী।

কবিতা : ভিখারীনির আত্নকথা
লেখক : ইমরান হোসেন

দেখতে দেখতে কেটে গেল প্রায় দশটা বছর,
তিলে তিলে জমা স্বপ্নগুলা আজো কাঁদে বুকের ভিতর।
আজ প্রায় দশটা বছর ধরে
ভিক্ষার থালা হাতে ঘুরি মানুষের ধারে ধারে।
কেহ দু- পাঁচ টাকা, কেহবা আবার ধমক মেরে বলে
তোর মতো বেটি এসে ভিক্ষা করে?
চোখে আসে জল,করে ছলছল
বুঝাতে পারিনা তারে
কেমন করিয়া আজো আছি বেঁচে
প্রায় দশটা বছর ধরে।
একটা বার বলেনা আমায়
আপনার সন্তান নাই?
কেহবা আবার বললেও
আমি বলতে পারিনা লজ্জায়।
আজো সেই স্মৃতি মনে পড়ে
মুখে দেই ভাত, সে যে চিৎকার করে।
জোর করে কত খাইয়ে দিতাম
ভুলে গেছে আমায় আজ সেই সন্তান।

সে আজো থাকে চারতলা ফ্লাটে,
স্ত্রীকে নিয়ে বেশ সুখে,
এখনো খালি আছে প্রায় পুরোটা ভিটা
অথচ আমার জন্য পরে আছে সুদূর রাস্তা।

আজ বাড়ি হতে কত কত মাইল দূরে,
ভিক্ষার ঝুলি হাতে ছুটি ধারে ধারে।
কেউ বলে স্বভাবে, কেউ বলে অভাবে
আর আমি করি ভিক্ষা অনুতাপ, অনুরাগে।
চোখে আসে জল, মনে হয় বল
এই বুঝি কৃতকর্মের ফল।
আজ রাস্তায় ঘুরি, হই ভিখারিনী
দূর দূর করে তাড়িয়ে বলে অভিনয় করি।
আমি যে বলতে চাই আমি বেটি নই নারী
আমারো বাড়ি আছে নই নিরুদ্দেশ ভিখারিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই