1. admin@banglarmuktokontho.com : admin :
বন‍্যা কান্না আর বাংলাদেশ ভারত সমাচার। দেশের কৃষষেরা যে ভাবে লোকসানি হলো। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

বন‍্যা কান্না আর বাংলাদেশ ভারত সমাচার। দেশের কৃষষেরা যে ভাবে লোকসানি হলো।

মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২২৮ Time View

বন‍্যা কান্না আর বাংলাদেশ ভারত সমাচার। দেশের কৃষষেরা যে ভাবে লোকসানি হলো।

মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ বিশেষ প্রতিনিধি:-

আমাদের প্রান প্রিয় বাংলাদেশের স্বাধীনতার ৫৩বছর ধরেই ভারতের একটা কর্তৃত্ব আমরা সবসময় সব সরকারের আমলেই লক্ষ্য করেছি। যে সরকার যখন ক্ষমতায় এসেছে। তারা সবাই ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর অনেক পরামর্শ মেনে রাষ্ট্র চালিয়েছে। অথচ ভারত থেকে বাংলাদেশকে দশ টাকা অনুদান দিতে আমি কখনও শুনিনি।
গত ৫৩ বছর ধরে যখন যারা ক্ষমতায় এসেছে তাদের মন্ত্রী এমপিরা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। তাই আমাদের দেশের কৃষক এবং কৃষি খাতকে ভারতের পণ্য বিক্রি করে বারবার লোকসানি করেছে।

আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে আমাদের দেশেও প্রচুর আলু পেয়াজ আদা হলুদ মরিচ উৎপাদন হতো। হলে কি হবে। এই যে আমাদের অসৎ সরকারের অসৎ বাণিজ্য মন্ত্রী,কৃষিমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ওদের সাথে খুব বেশি সখ‍্যতা থাকত ‘ র’ এর। প্রতিটা ফসলের ভরা মৌসুমে বিভিন্ন কৌশল বা অজুহাতে পেয়াজের মৌসুমে ভারত থেকে পেয়াজ আমদানি করা হতো।

তখনই লোকসানি হতো আমার দেশের কৃষকেরা। এভাবেই আলুর সময় আলু। আদার মৌসুমে আদা হলুদ মরিচ চাল সহ আমদানি করার ফলে। বারবার কৃষকেরা ও লোকসানি হওয়ার ফলে। অনেক কৃষক আলু পেয়াজ আদা হলুদ মরিচ ও মুসরি ডাল ইত্যাদি চাষে উৎসাহ হারালো।
এখানে ‘ র’ তাদের দেশের লাভের জন‍্য এটা করেছে বারবার। তাদের ধারণা বাংলাদেশে ফসল উৎপাদন যত কম হবে ততই তাদের দেশের পণ্য আমাদের দেশে বিক্রি করতে পারবে।
ভরা মৌসুমে ভারত থেকে পণ্য আমদানি করতে গিয়ে আমাদের দেশের মন্ত্রীরাও মোটা অংকের ঘুষ গ্রহণ করত। যার ফলে আমাদের দেশের মন্ত্রী গণ আর আমাদের দেশের কৃষকদের লোকসানের ব‍্যাপারটা অনেকেই মাথায় রাখেনি। আর অনেকের এতদুর চিন্তা শক্তিই ছিলনা আমার মনে হয়।

আর বন‍্যা। এই ফারাক্কার বাঁধ সহ যত গুলো বাঁধ ভারতের সীমান্তে আছে। এ যেন বাংলাদেশের জন‍্য মরণ ফাঁদ। এই বাঁধকে পুজিঁ করে গত ৫৩ বছর ধরেই ওরা আমাদের কে যেমন করেছে শোষণ। তেমনি করেছে আমাদের দেশের কৃষকদের কে লোকসানি। তেমনি করেছে অবজ্ঞা আর অবহেলা।

তারপরও আমাদের দেশের নাবালক সরকার গুলোর জন‍্য আজীবন ভারতেই আমাদেরকে দিয়ে লাভবান হচ্ছে। আমি পূর্বেও বলেছি। ভারতের জাতীয় গ্রেডের বাৎসরিক জাতীয় উন্নয়নের পনেরো ভাগ উন্নয়ন বাংলাদেশ থেকে করা হয়। শুধু এই উন্নয়ন থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বেতন ভাতা বোনাস পেনশন সব হয়েও আরো থাকে।

আজকে সময় এসেছে। আমাদের বেড়িয়ে আসতে হবে। ভারতের ‘র’ দের মায়ার জাল থেকে যতদিন পযর্ন্ত আমরা বেড়িয়ে আসতে না পারব। ততদিন এই দেশের স্বাধীনতার স্বাদ আমরা বা আমাদের প্রজন্ম ভোগ করতে পারবে না।

অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
২২/৮/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই