1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে নববধূর মরদেহ উদ্ধার,পরিবারেরর দাবি হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চরফ্যাশনে নববধূর মরদেহ উদ্ধার,পরিবারেরর দাবি হত্যা

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৭ Time View

চরফ্যাশনে নববধূর মরদেহ উদ্ধার,পরিবারেরর দাবি হত্যা

স্টাফ রিপোর্টার।।

চরফ্যাশনে রাবেয়া( শান্তা) (১৮) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ। পরিবারের দাবি শারিরীক ও মানষিক নির্যাতন করে হত্যার পর লাশ জুলিয়ে রেখেছে নববধূর স্বামী ও তার পরিবারের লোকজন।

এবিষয়ে গতকাল (২৬ জুলাই) শুক্রবার সকালে নববধূর মা রানু বেগম বাদি হয়ে মেয়ে রাবেয়া ওরপে শান্তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে শশীভূষণ থানায় একটি (ইউডি) মামলা দায়ের করেছেন।

২৫ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধের ঢালে তরিকুল ইসলাম মাঝি বাড়িতে এঘটনা ঘটে।

নববধূর মা রানু বেগম জানান,গত ৪ মাস আগে পারিবারিক ভাবে বিবাহ হয় তাদের।বিয়ের সময় ১৬জন বরযাত্রীকে পোষাকসহ যাবতীয় মালামালসহ মেয়ে রাবেয়া ওরপে শান্তাকে তুলে দেন স্বামী আলামিন এর হাতে। এরপর থেকেই বিভিন্ন অযুহাতে মোটা অংকের টাকা দাবি করতো নববধূর স্বামী আলামিন ও শশুর তরিকুল মাঝি।ধার হিসেবে দুই দাগে একলাখ ৭০ হাজার টাকা এনেছেন স্বামী ও শশুর। ওই টাকা ফেরত চাইতো নববধূ শান্তা। এনিয়ে মাঝে মধ্যেই হতো স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ছোটখাটো ঝগড়া ঝাটি।
তিনি আরও বলেন, ঘটনার দিন তার (নববধূ) স্বামী আলামিন একটি এনজিও থেকে ৫০হাজার টাকা লোন নিয়ে বাড়িতে আসেন।পরে শান্তার বাবার দেওয়া ধারের টাকা পরিশোধ করতে বললে বাগবিতণ্ডা শুরু হয়।তিনি অভিযোগ করে বলেন, টাকা ফেরত চাওয়ায় শান্তাকে তার স্বামী ও শাশুড়ী পিটিয়ে হত্যা করে লাশ জুলিয়ে রেখেছে।
এদিকে অভিযুক্ত স্বামী আলামিন পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করলেও স্ত্রী মৃত্যুর কারণ বলতে পারেনি।
ঘটনার পর বৃহস্পতিবার রাতেই শশীভূষণ থানা- পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান,এবিষয়ে পুলিশের তদন্ত চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই