1. admin@banglarmuktokontho.com : admin :
সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা, বন্যার শ ঙ্কা। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা, বন্যার শ ঙ্কা।

(এম.এ.এইচ ইমন -সিলেট)
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৬১ Time View

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে কুশিয়ারা, বন্যার শ ঙ্কা।

(এম.এ.এইচ ইমন -সিলেট)

সিলেটে প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যে কুশিয়ারা দুই পয়েন্টে বিপৎসীমা ছাড়িয়েছে। ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী ২৪ ঘন্টায়,
এ অবস্থায় আবারও বন্যার শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সিলেট বিভাগের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
সিলেটে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুর ১২টার পর বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে এসেছে। তবে বাড়ছে সিলেটের বিভিন্ন পয়েন্টের নদ-নদীর পানি। এর মধ্যে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।
সুরমার পানি এখনো সব পয়েন্টে বিপৎসীমার নিচে থাকলেও বাড়ছে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুশিয়ারার পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৬ ও শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৬ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এতে সিলেটে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিপূর্বে কয়েক দফা বন্যা পরিস্থিতি মোকাবেলা করেছেন সিলেটবাসী।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কমে এলেও বন্যা পরিস্থিতি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, উজানে ভারতে বৃষ্টি কমলে তবেই সিলেট বন্যার শঙ্কামুক্ত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই