1. admin@banglarmuktokontho.com : admin :
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সুমন কুমার বুলেট (নওগাঁ)মহাদেবপুরঃ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২০২ Time View

নওগাঁর মহাদেবপুর উপজেলায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

সুমন কুমার বুলেট (নওগাঁ)মহাদেবপুরঃ

মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন এলাকায় অজ্ঞাতনামা এক ভবঘুরে যুবকের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের উত্তরগ্রামে রাস্তার পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে কোন পোশাক ছিল না তবে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন অপরিচিত লোকটি এ এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো এবং দিন-রাতের অধিকাংশ সময় রাস্তার পাশের ওই স্থানে অবস্থান করতো। তারা আরো জানান, রাতের আঁধারে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে বা ওই ডোবাই পড়েও তার মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শরীরের চামড়া গুলো কুকড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহল আমিন বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই