1. admin@banglarmuktokontho.com : admin :
পটুয়াখালী গলাচিপায় এক গৃহবধূর গলা কেটে হত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী গলাচিপায় এক গৃহবধূর গলা কেটে হত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ নুহু ইসলাম স্টাপ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২০২ Time View

পটুয়াখালী গলাচিপায় এক গৃহবধূর গলা কেটে হত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ নুহু ইসলাম
স্টাপ রিপোর্টার

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চর বিশ্বাস গ্রামের ৩ নং ওয়ার্ডের মোঃ মকবুল প্যাদার ছেলে মোঃ মানিক প্যাদার স্ত্রী খাদিজা বেগম ৩৬ কে ২১/৮ /২০২৪ইং রোজ বুধবার সকাল আনুমানিক ১০টার সময় মানিক প্যাদার বসত ঘরে উত্তর পাশের বারান্দায় কে বা কাহারা ঘরে থাকা মাছ কাটা বডি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মানিক প্যাদার বাড়িতে নারী পুরুষ সহ এই ঘটনা দেখতে শতশত লোকের ভিড় জমায়, বিষয়টি গলাচিপা থানা অবহিত করলে, এসআই মোক্তার হোসেন ও এএসআই শাহাবুদ্দিন ঘটনাস্থানে গিয়ে তদন্ত করে এবং সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে যায়। তবে এই হত্যাকাণ্ডের কি কারণ এবিষয় খাদিজার স্বামী মানিক্ প্যাদা ও তার ছেলে আবু রায়হানের কাছে জানতে চাইলে কিছুই তারা বলতে পারেনি। তবে মানিক প্যাদার ঘরে গরু বিক্রি করা ৭৫ হাজার টাকা ছিল হত্যাকাণ্ডের পর সেটাও ঘরে পাওয়া গেছে। মানিক প্যাদা সকাল ৬টা থেকে জমি রোপন করার ব্যস্ত ছিল , স্ত্রী খাদিজা মানিক প্যাদার পুরান বাড়িতে সকাল ৭টায় যে কোন কাজের জন্যে গিয়ে ছিল সকাল ৯টার সময় বাড়িতে আসছে স্থানীয়দের কাছে সেটা জানা যায়, ছেলে আবু রায়হান দশম শ্রেণীর ছাত্র সকালেই মাদ্রাসায় ক্লাস করতে গিয়েছিলেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই