1. admin@banglarmuktokontho.com : admin :
নওগাঁয় দীর্ঘ একযুগ পর মা ও ছেলের হত্যার দায়ে আপন কাকাতো ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নওগাঁয় দীর্ঘ একযুগ পর মা ও ছেলের হত্যার দায়ে আপন কাকাতো ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৬ Time View

নওগাঁয় দীর্ঘ একযুগ পর মা ও ছেলের হত্যার দায়ে আপন কাকাতো ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার ওরফে টিটু (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সরকার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা। জয়ন্ত কুমার সরকারের কাকাতো ভাই। রায়ের সময় আসামি সুমন সরকার এজলাস কক্ষের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৭ ডিসেম্বর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সাউথ ইস্ট ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী অনিতা সরকার (৩৩) ও জয়তু সরকার (৬) নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর এই হত্যাকান্ড রহস্য উদঘাটনে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে ২০১৩ সালের ১৩ জানুয়ারি কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামি সুমন সরকার মা ও ছেলেকে হত্যায় দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতের কাছে জবানবন্দি দেন। ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের কাছে অর্থ দাবি করে না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করে সুমন সরকার। নওগাঁয় হত্যাকান্ড ঘটানোর পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। সেখানে মাদক কেনা-বেচায় জড়িয়ে পড়েন তিনি। এ মামলায় ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে মামলার তদন্তকারী কর্মকর্তা দন্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর শুনানি নিয়ে ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি সুমন সরকারের বিরুদ্ধে এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সামসুর রহমান। আসামিপক্ষে মামলাটি শুনানি করেন আইনজীবী শুভ্র সাহা। সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে করা ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত আসামি সুমন সরকারকে গলায় ফাঁসি দ্বারা ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ প্রদান করেন। মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড অনুমোদন সাপেক্ষে প্রদত্ত মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা হবে।
অন্যদিকে মৃত্যুদন্ডের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা
নওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই